News Flash

  • Home
  • Uncategorized
  • Conflict between two communities :জমি নিয়ে দুই জনগোষ্ঠির মধ্যে বিবাদ, মারপিট, আহত ১৮, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের শূন্যে গুলি, মোতায়েন বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী
Image

Conflict between two communities :জমি নিয়ে দুই জনগোষ্ঠির মধ্যে বিবাদ, মারপিট, আহত ১৮, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের শূন্যে গুলি, মোতায়েন বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষের জেরে উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর মহকুমায় নরেন্দ্রপুর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। পানিসাগর মহকুমা শাসক জানিয়েছেন, চিন্তার কোন প্রয়োজন নেই। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।


স্থানীয় সুত্রে খবর, দামছড়া থানাধীন কাসকাও ব্রু শিবিরের বাসিন্দাদের সাথে হালাম জনগোষ্ঠির সংঘর্ষ হয়েছে। গত ১৯ জুলাই ব্রু শিবিরের নিকটবর্তী স্থানীয় বাসিন্দা দামছড়া থানায় ফসল নষ্ঠ করার অভিযোগে মামলা করেছিলেন। মূলত, জমি দখল করে বাড়ি বানানোর চেষ্টায় ওই ফসল নষ্ট করা হয়েছে অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে নরেন্দ্রপুর গ্রাম উত্তপ্ত হয়ে উঠে।


কাসকাও ব্রু শিবির শ’খানেক রিয়াং এবং হালাম জনগোষ্ঠির মধ্যে ঝগড়া বাঁধে। তাতে, মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযোগ, ব্রু-রা বাড়িঘরে আগুন এবং শুকর ও ছাগল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ঘটনার খবর স্থানীয় প্রশাসনিক আধিকারিক ছুটে যান। কিন্ত, তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিশাল ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালিয়েছে। এরপরই দুই জনগোষ্ঠির জনগণ নিজ নিজ বাড়িতে ফিরে যান।


এদিনের ঘটনায় প্রায় ১৮ জন আহত হয়েছেন। দামছড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনা সম্পর্কে পানিসাগর মহকুমা শাসক রজত পন্ত বলেন, দুই জনগোষ্ঠির মধ্যে ঝগড়া মিটে গেছে। আজ দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তাতে, কয়েকজন আহত হয়েছেন। তবে, এখন এলাকায় সম্পুর্ন শান্তি বিরাজ করছে। তবুও, পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে ঝগড়া বাঁধার কোন সম্ভাবনা নেই, অভয় দিয়ে বলেন তিনি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top