News Flash

  • Home
  • দিনের খবর
  • Burnt body recovered : উষাবাজার বিবেকানন্দ পল্লীতে বাথরুম থেকে অগ্নিদগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার
Image

Burnt body recovered : উষাবাজার বিবেকানন্দ পল্লীতে বাথরুম থেকে অগ্নিদগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। এয়ারপোর্ট থানা এলাকার উষা বাজার বিবেকানন্দ পল্লীতে রবিবার সকালে বাথরুম থেকে অগ্নিদগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদগ্ধ মৃত মহিলার নাম পার্বতী ঘোষ (৫৫)। বাথরুমের ভিতরে অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনরা প্রতিবেশীদের জানান। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশকে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এয়ারপোর্ট থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজনরা কিছুই বলতে চাইছেন না। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঐ এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এর পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনেকেই আশঙ্কা করছেন। যতদূর জানা গেছে পারিবারিক কলহের জেরে হয়তো ওই মহিলা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। রবিবার সকালে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ঊষা বাজারের বিবেকানন্দ পল্লী সহ পার্শ্ববর্তী এলাকার গুলিতে যে প্রশ্নের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটন করার জন্য স্থানীয় জনগণ পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

Releated Posts

নিয়োগ বিতর্কের মধ্যেই পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি মিশ্র, অনুপস্থিত মুখ্যমন্ত্রী মান

চণ্ডীগড়, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): নিয়োগ নিয়ে পাঞ্জাব সরকার ও কেন্দ্রের মধ্যে তীব্র টানাপোড়েনের মধ্যেই সোমবার পাঞ্জাব ও হরিয়ানা…

ByByNews Desk Sep 7, 2026

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top