News Flash

  • Home
  • Uncategorized
  • Accident at charilam : চড়িলাম বনকুমারি এলাকায় ইকো গাড়ি বাড়িতে, আহত ৩
Image

Accident at charilam : চড়িলাম বনকুমারি এলাকায় ইকো গাড়ি বাড়িতে, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জুলাই।। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে চড়িলাম বনকুমারি এলাকায় একটি ইকো গাড়ি বিশ্রামগঞ্জ থেকে আগরতলা যাওয়ার পথে বনকুমারি রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পরে।তবে ওই সময়ে প্রবল বর্ষণ থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাবাসী।

এলাকাবাসী জানান টিআর ০৭ডি০৬২৬ নম্বরের ইকো গাড়িটি বিশ্রামগঞ্জ থেকে আগরতলা যাওয়ার পথে পরিমল চৌমুনী একটি বাইককে ধাক্কা দিয়ে অতি দ্রুত বেগে আসে। তারপর বনকুমারি এলাকায় রাস্তার পাশে একটি লড়ি থামানো ছিল ঐ লরিকে ধাক্কা দিয়ে রাস্তার পার্শ্ববর্তী বাড়িটিতে ইকো গাড়িটি ঢুকিয়ে দেয়। ওই গাড়িতে এক পরিবারের শিশুসহ তিনজন ছিলেন। গাড়ি থেকে তিনজনকে নামিয়ে একটি পার্শ্ববর্তী বাড়িতে রাখা হয়।পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা এবং বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা ছুটে এসে বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে গাড়িতে করে তিনজনকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির চালক পালিয়ে যায়।

তবে বৃষ্টি না থাকলে ওই সময়ে বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। রাস্তার পাশে প্রায় সময়েই লোক দাঁড়িয়ে থাকে কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির জন্য রাস্তায় কোন লোক ছিলো না সেই কারণেই অল্পেতে রক্ষা পায় বড়সড় দুর্ঘটনা থেকে বনকুমারি এলাকার জনগণ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top