News Flash

  • Home
  • খেলা
  • Daily infection and death in the state : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, সাথে সুস্থতাও
Image

Daily infection and death in the state : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, সাথে সুস্থতাও

ত্রিপুরায় কমল দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যু। সাথে কমেছে সুস্থতাও। ২৪ ঘন্টার মিডিয়া বুলেটিনে অন্তত তাই দেখা যাচ্ছে। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৫৭ জন করোনা আক্রান্ত, ১ জনের মৃত্যু এবং ২৫৯ জন সুস্থ হয়েছেন। সংক্রমণের হার ৪.৪৯ শতাংশ। অথচ, গতদিনে ৪৮৮ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু এবং ৫০১ জন সুস্থ হয়েছিলেন। সংক্রমণের হার ছিল ৪.৬৯ শতাংশ।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৬২২ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৯৫৬৭ জন মোট ১০১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ২৭ জন এবং রেপিড এন্টিজেনে ৪৩০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪৫৭ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার কমে হয়েছে ৪.৪৯ শতাংশ।


এদিকে, সুস্থতা কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় ২৫৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪০৮৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭৪৮৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৯৯৬৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১২ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৩.৫৬ শতাংশ। এদিকে মৃতের হার কমে হয়েছে ০.৯৭  শতাংশ। গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭২৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমনে শীর্ষস্থানে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ১২১ জন, দক্ষিন জেলায় ৬৮ জন, গোমতি জেলায় ৭১ জন, ধলাই জেলায় ৩৫ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪১ জন, ঊনকোটি জেলায় ৬৮ জন এবং খোয়াই জেলায় ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top