News Flash

Image

স্কুলগুলি খোলা যেতে পারে : আইসিএমআরের ডিজি

নয়াদিল্লি, ২০ জুলাই (হি. স.) : করোনা ভাইরাস সামলানোর ক্ষমতা ছোটদের অনেক বেশি। তাই প্রাইমারি স্কুল থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। করোনা আবহে এমনটাই যুক্তি আইসিএমআর প্রতিষ্ঠানের ডিজি বলরাম ভার্গবের।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব বলেন, ভারত যখন মনে করবে স্কুল খোলার সময় হয়েছে, সব থেকে ভাল হবে প্রাথমিক স্কুলগুলি প্রথমে খোলা হলে। এর পর অন্যান্য স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া সঙ্গত হবে। স্কুল বাসের চালক, শিক্ষক এবং অন্যান্য সমস্ত কর্মীদের টিকার ব্যবস্থা করে স্কুল খোলা দরকার। এদিন তিনি আরও বলেন, সমীক্ষায় দেখা গিয়েছে শিশুদের মধ্যে করোনার সংক্রমণ হলে তা মোকাবিলার ক্ষমতাও ওদের বেশি। তাঁর যুক্তি যে ‘রিসেপটর’-এর মাধ্যমে মানব দেহে করোনার প্রবেশ হয়, তা প্রাপ্ত বয়স্কদের তুলনায় বাচ্চাদের শরীরে কম থাকে। ফলে ওদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ কম বলে দাবি আইসিএমআর কর্তার।


অন্যদিকে আইসিএমআর কর্তার দাবি, মঙ্গলবার সেরোসার্ভের চতুর্থ রিপোর্ট এসেছে। তাতে দেখা যাচ্ছে বড়দের মতোই শিশুদের শরীরেও অ্যান্টিবডি তৈরি হচ্ছে। মোটামুটি ৬৭ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছে। এক্ষেত্রে ৬-৯ বছরের বাচ্চাদের মধ্যে ৫৭ শতাংশ, ১০-১৭ বছরে ৬১ শতাংশ। এখানে আরও একটি যুক্তি রয়েছে, এই সমীক্ষায় যে সমস্ত প্রাপ্ত বয়স্কদের যুক্ত করা হয়েছে, তাদের অনেকে সংক্রমণের প্রতিষেধকও ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। অর্থাৎ বাচ্চারা করোনা সংক্রমিত হলেও বেশির ভাগই লড়াই করে জিতেও ফিরেছে বলেই মনে করছে আইসিএমআর। সেই জায়গা থেকেই এই কথা তুলে ধরেছেন আইসিএমআরের ডিজি। তিনি চান, যদি স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়, তা হলে আগে যেন প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়া যেতে পারে। তবে স্কুলটি যে জায়গায় অবস্থিত সেখানকার সংক্রমণের রেখচিত্রটা দেখে নেওয়া দরকার।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top