News Flash

  • Home
  • Uncategorized
  • Discussion on any issue : “আমরা যে কোনও বিষয়ে সুস্থ আলোচনায় প্রস্তুত”, সর্বদল বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর
Image

Discussion on any issue : “আমরা যে কোনও বিষয়ে সুস্থ আলোচনায় প্রস্তুত”, সর্বদল বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি. স.): আগামীকাল শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন । মূল্যবৃদ্ধি, করোনার মত ইস্যুতে বিরোধী শিবির যখন সরকারপক্ষকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে, তখনই বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে কৌশলী বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবারের বৈঠকে ফলপ্রসূ আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যে কোনও বিষয়ে সুস্থ আলোচনায় প্রস্তুত”।

প্রথামতোই বাদল অধিবেশনের আগের দিন সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল সরকার। সেই বৈঠকে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, “আমরা যে কোনও বিষয়ে সুস্থ আলোচনায় প্রস্তুত। ফলপ্রসূ আলোচনা হোক, সুস্থ বিতর্ক হোক। সরকার যে কোনও বিষয়ে আলোচনায় রাজি।” অর্থাৎ, প্রধানমন্ত্রী ঘুরপথে বুঝিয়ে দিলেন আগের অধিবেশনগুলির মতো ওয়াক-আউট বা ওয়েলে নেমে বিক্ষোভ না দেখিয়ে বিরোধীরা যদি ইস্যু উত্থাপন করে, তাহলে সরকার পক্ষ তাঁদের জবাব দেবে।
আসলে সংসদের বাদল অধিবেশনে প্রায় ৩০টি বিল পাশ করানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সব বিল নিয়ে আলোচনা বা পাশ করানোর জন্য বিরোধীদের সহায়তা যে প্রয়োজন, সেকথা বিলক্ষণ জানেন মোদি। সেকারণেই আগেভাগে বিরোধীদের সমর্থন প্রার্থনা করে রাখলেন প্রধানমন্ত্রী।

এদিনের সর্বদল বৈঠকে মোট ৩৩টি দলের দলনেতারা উপস্থিত ছিলেন। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী , তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ ব্রায়েন, ডিএমকের ত্রিচুরি শিবারা এদিনের বৈঠকে ছিলেন। সরকার পক্ষের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত ছিলেন। সর্বদল বৈঠকের পর লোকসভার স্পিকার ওম বিড়লাও সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সর্বদল বৈঠকের পাশাপাশি এনডিএ-এর দলনেতাদের এবং বিরোধী শিবিরের পৃথক বৈঠকও হয় সংসদ ভবনে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top