News Flash

  • Home
  • Uncategorized
  • Housewife not getting justice : লম্পট ভাসুরের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করে সুবিচার পাচ্ছেন না প্রতারিত গৃহবধূ
Image

Housewife not getting justice : লম্পট ভাসুরের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করে সুবিচার পাচ্ছেন না প্রতারিত গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।। লম্পট ভাসুরের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করে সুবিচার পাচ্ছেন না প্রতারিত গৃহবধূ। ৫ মাসের শিশুকে কোলে দিয়ে নির্যাতিতা প্রতারিত গৃহবধূ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাজ্যে নারী নির্যাতন ও প্রতারণার ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতিত গৃহবধূ ন্যায় বিচার চেয়ে বিচার পাচ্ছেন না। মীমাংসার অজুহাত দেখিয়ে প্রতারণার মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

রাজধানী আগরতলা শহর সংলগ্ন খয়েরপুরের দুলুরা এলাকার প্রতারিত এক গৃহবধূ বোধজং নগরথানায় মামলা দায়ের করে ন্যায় বিচার পাচ্ছেন না বলে অভিযোগ। অভিযোগকারী মহিলার নাম শায়েরী রায় পাল। স্বামীর নাম অজিত পাল। পেশায় জুয়েলারি ব্যবসায়ী। অভিযুক্ত ভাসুরের নাম হরিপদ পাল। তিনি নাকি পেশায় শিক্ষক। কাওয়ামারা প্রাথমিক বিভাগে চাকরিরত। নির্যাতিতা গৃহবধূর বাপের বাড়ি পুরাতন আগরতলা তহশিল অফিস সংলগ্ন স্থানে। নির্যাতিতা গৃহবধূ জানান, দুই বছর আগের সামাজিক কথায় তাদের বিয়ে হয়েছিল।

বিয়ের পর থেকেই ভাসুরের কুনজর পড়ে গৃহবধূর ওপর। স্বামীর অনুপস্থিতিতে সন্ধ্যার পর নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপ্রস্তাব দিত ভাসুর। বহুবার শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। বিষয়টি স্বামীকে জানালে স্বামী তা বিশ্বাসই করেন না। উপরন্তু গৃহবধূর ওপর নির্যাতন শুরু হয়। স্বামী ভাসুর মিলে গৃহবধূকে নির্যাতন করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর বাপের বাড়ীতে আশ্রয় নিতে বাধ্য হয়। বর্তমানে তার সন্তানের বয়স ৫ মাস। গৃহবধূকে এবং তার সন্তানকে একটি বারের মত তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দেখতে যায় নি, এমনকি খোঁজখবর নেয়নি। অসহায় গৃহবধূ শেষ পর্যন্ত বোধজংনগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি। পুলিশ তাকে মীমাংসা করার প্রস্তাব দিয়ে দায় খালাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্যাতিতা প্রতারিত গৃহবধূ মীমাংসা চান না। তিনি মূল অভিযুক্ত ভাসুর এবং তার স্বামীর উপযুক্ত বিচার চান।রাজ্যের বিভিন্ন স্থানে নির্যাতিতরা থানার দ্বারস্থ হয়ে উপযুক্ত বিচার পাচ্ছেন না। পুলিশের ধরনের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয় নির্যাতিতা গৃহবধূ সাহেরি রায় পাল উপযুক্ত বিচার পান কি না।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top