News Flash

  • Home
  • Uncategorized
  • Beneficiaries are happy : রাবার চারা পেয়ে যারপরনাই খুশি সুবিধাভোগীরা
Image

Beneficiaries are happy : রাবার চারা পেয়ে যারপরনাই খুশি সুবিধাভোগীরা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুলাই।। রাবার বাগান তৈরি করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আজ বিকেলে উদয়পুর খুপিলং আর পি এস এর অন্তর্গত ৭৫জন বেনিফিসিয়ারিদের মধ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে রাবার বোর্ডের উদ্যোগে সুবিধাভোগীদের নিজস্ব জাগায় রাবার বাগান তৈরি করার উদ্যোগে উৎসাহিত করা হয় ।

আজ কিল্লা সমষ্টি উন্নয়ন ব্লকের আঠারোভোলা লক্ষণ পাড়া স্কুল সংলগ্ন এলাকায় ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জামাতিয়ার এই কর্মসূচির শুভ সুচনা করেন । রাবার বোর্ডের পক্ষ থেকে ৬৪ হেক্টর জায়গার মধ্যে ৭৫ জন সুবিধাভোগীদের মধ্যে বরাদ্দকৃত রাবারের চারা রোপনের ব্যবস্থা করা হয় । রাবার বোর্ড এই কিল্লা ব্লকের অন্তর্গত পূর্ব খুপিলং, আঠারোভোলা সহ প্রত্যন্ত এলাকার জনজাতিদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেছেন বলে বিভিন্ন বক্তারা অভিমত ব্যক্ত করেন ।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ বাগমা বিধানসভা নির্বাচন কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, খুপিলং আরপিএস সভাপতি কানু মজুমদার সহ সুদূর কেরল থেকে আগত রাবার বোর্ডের অন্যান্য আধিকারিকগন । ৭৫ জন সুবিধাভোগীদেরকে স্বনির্ভর হবার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ৩০ বাগমা বিধায়ক রামপদ জমাতিয়া। রাবার বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানান সুবিধাভোগীরা । এই রাবার চারা পেয়ে যারপরনাই খুশি সুবিধাভোগীরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top