News Flash

Image

পেট্রোলের দামে ফের রেকর্ড, নাগাড়ে চড়ছে ডিজেলও

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): মূল্যবৃদ্ধিতে ফের রেকর্ড গড়ল পেট্রোল, একনাগাড়ে বাড়ছে ডিজেলের দামও। একটু একটু করে বাড়তে বাড়তে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দুই জ্বালানি তেলের মূল্য। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোলের দাম ১১০ টাকা ছুঁইছুঁই, মুম্বইয়ে ১০৭ টাকার গণ্ডি ছাড়িয়েছে লিটারপ্রতি পেট্রোলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম নাগাড়ে চড়ছে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও চেন্নাইতেও।

বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ১০১.৫৪ টাকা এবং ডিজেলের বর্ধিত দাম ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-১০১.৭৪ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯৩.০২ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৭.৫৪ টাকা এবং ডিজেল ৯৭.৪৫ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০২.২৩ টাকা এবং ডিজেল ৯৪.৩৯ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০৪.৯৪ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.২৬ টাকা। উল্লেখ্য, বিগত ৩ দিন স্থির ছিল পেট্রোল ও ডিজেলের দাম, কিন্তু বৃহস্পতিবার ফের দামি হল দুই জ্বালানি তেল। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top