News Flash

  • Home
  • Uncategorized
  • Gangotri Highway & Dharmashala : ভূমিধসে অবরুদ্ধ গঙ্গোত্রী হাইওয়ে, ধর্মশালায় বন্যায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত
Image

Gangotri Highway & Dharmashala : ভূমিধসে অবরুদ্ধ গঙ্গোত্রী হাইওয়ে, ধর্মশালায় বন্যায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত

উত্তরকাশি ও ধর্মশালা, ১৩ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির জেরে ভূমিধসে অবরুদ্ধ হয়ে গেল গঙ্গোত্রী জাতীয় হাইওয়ে। ভারী বৃষ্টির জেরে সোমবার উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলার ডাবরানি অঞ্চলে ধস নামে, পাহাড় থেকে পাথর ধসে রাস্তার উপর এসে পড়ে, এর ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক করা যায়নি গঙ্গোত্রী জাতীয় হাইওয়েতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইওয়ে পরিষ্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)।

অন্যদিকে, হিমাচল প্রদেশের ধর্মশালার চৈত্রু গ্রামে হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল অসংখ্য বাড়ি। ক্ষয়ক্ষতির সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিপর্যস্ত হয়ে গিয়েছে ধর্মশালা। পূর্ত দফতরের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার সুশীল দাদওয়াল জানিয়েছেন, “গতিমুখ পরিবর্তন করে রাস্তার দিকে চলে এসেছে নদী। রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top