News Flash

  • Home
  • Uncategorized
  • Terrified of cheetahs : চিতা বাঘের আতঙ্কে জুবুথুবু তেলিয়ামুড়া কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকার জনগণ
Image

Terrified of cheetahs : চিতা বাঘের আতঙ্কে জুবুথুবু তেলিয়ামুড়া কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুলাই।। বন্যহাতির তাণ্ডব এর পাশাপাশি চিতা বাঘের আতঙ্কে জুবুথুবু তেলিয়ামুড়া কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকার জনগণ। একদিকে বন্য হাতির আতঙ্ক অন্যদিকে চিতা বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে কৃষ্ণপুরবাসীদের। ঘটনা তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জের অধীনে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভূমিহীন টিলা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়,উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন টিলার এলাকাবাসী রাতের বেলায় বণ্য হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য রাত জেগে পাহাড়া দেয়। এই সময় আবার এলাকাবাসী চিতা বাঘ দেখে আঁতকে উঠেন। গ্রামবাসীরা বনদপ্তরের এ.ডি.এস টিমের কর্মীদের ঘটনার খবর পাঠানো হয়।খবর পেয়ে এ.ডি.এস টিমের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটিতে থাকা পায়ের ছাপ বা থাবা প্রত্যক্ষ করে এলাকাবাসীদের জানিয়ে দেওয়া হয় এটি বাঘদাস কিংবা বন বিড়ালের পায়ের ছাপ।

চিতা বাঘের পায়ের ছাপ নয়।এ.ডি.এস টিমের কর্মীদের মুখে এমন কথা শুনে এলাকাবাসীদের মধ্যে দুশ্চিন্তা কিছুটা কমেছে। উত্তর কৃষ্ণপুর, ভূমিহীন টিলা, মধ্য কৃষ্ণপুর এলাকাগুলির মানুষজন বন্যহাতির আতঙ্কে তটস্থ। এর উপর চিতাবাঘের আগমনে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের নতুন মাত্রা পেয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এলাকাবাসী বনদপ্তর এবং প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top