News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ইসকনের অভিনব রথ যাত্রা
Image

ত্রিপুরায় ইসকনের অভিনব রথ যাত্রা

আগরতলা, ১২ জুলাই (হি. স.) : করোনার প্রকোপে রথ যাত্রার অনুমতি নেই। তাই, তিনটি আলাদা ছোট গাড়িতে চরে মাসির বাড়ি গেলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সোমবার রথযাত্রা উপলক্ষ্যে এই অভিনব আয়োজন করল ইসকন ত্রিপুরা শাখা। এছাড়া, জগন্নাথ মন্দির ও লক্ষ্মী নারায়ণ মন্দিরে স্বল্প পরিসরে মন্দিরের ভেতরেই রথ যাত্রার আয়োজন করা হয়েছে।


আজ ইসকন ত্রিপুরা শাখার অধ্যক্ষ শ্রীধাম গোবিন্দ দাস বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে করোনাকালে বৃহৎ পরিসরে রথ যাত্রার আয়োজন করা সম্ভব হয়নি। তাই, তিনটি আলাদা গাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা-কে নিয়ে বের হয়েছি আমরা। তিনটি গাড়ির সামনে ছিল কীর্তনের গাড়ি। তিনি জানান, এমবিবি ক্লাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য অস্থায়ী মন্দির করা হয়েছে। সাতদিন তাঁরা সেখানেই থাকবেন। প্রতিদিন যথা নিয়ম পুজার্চ্চনা হবে। সাতদিন পর ফিরতি রথের দিন ঠিক একইভাবে তাঁদের ইসকন মন্দিরে আনা হবে। তিনি বলেন, ভক্তদের নিরাশ হওয়ার কোন প্রয়োজন নেই। অনলাইনে সব কিছুই দেখা যাবে। এমনকি অনলাইনে ভক্তরা পূজাও দিতে পারবেন।


এদিকে, আজ জগন্নাথ মন্দির ও লক্ষ্মী নারায়ণ মন্দিরে স্বল্প পরিসরে রথ যাত্রার আয়োজন করা হয়েছে। মন্দিরের ভেতরেই রথ চালানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top