News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Cannabis recovered : মাটির নিচ থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার
Image

Cannabis recovered : মাটির নিচ থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১১ জুলাই।। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস এর নেতৃত্বে সোনামুড়া থানাধীন কলমচৌড়া থানা,মেলাঘড় থানা,যাত্রাপুর থানা মোট চার থানা মিলে যৌথ অভিযানে এবারের মধ্যে বড় সরো সাফল্য পুলিশের সোনামুড়া থানাদিন কমলনগর ঘাঁটিঘর একটি পরিত্যক্ত এলাকা থেকে মাটির নিচ থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই অভিযান রবিবার সকাল ছয় ঘটিকার থেকে চলছে।

একদিকে বিএসএফ এর অভিযান আরেক দিকে পুলিশের অভিযান,আর অন্যদিকে বন দপ্তরের কর্মীরদের কাঠ উদ্ধারকে ঘিরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ও থম থমে পরিবেশ। এই অভিযানে সাফল্য হয়েছে পুলিশ ও বন দপ্তর কর্মীরা। এই পর্যন্ত পুলিশ 15 টা গাজার ড্রাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে পুলিশ গাঁজা উদ্ধার করতে গিয়ে মাটির নিচে কাঠের খনির বেরিয়ে আসে। তড়িঘড়ি সোনামুড়া মহাকুমা মহকুমা পুলিশ আধিকারিক বনদপ্তর এর কর্মীদের খবর দেয়। খবর লেখা পর্যন্ত 80 ফুট কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে চলছে বিএসএফের ভরসর অভিযান কিন্তু এখনো পর্যন্ত মেলেনি কোন গাজার ড্রাম। এখনো পর্যন্ত কমলনগর ঘাঁটিঘর এলাকা পুলিশ ও বিএসএফের দখলে। পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস এর নেতৃত্বে এখনো অভিযান চলছে। আজকের সারাদিন চলবে এই অভিযান।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top