News Flash

  • Home
  • বিদেশ
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা, নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি চন্দ
Image

মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা, নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি চন্দ

কলকাতা, ৭ জুলাই (হি. স.) : নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি নিজেই বুধবার বেলা ১১টা নাগাদ সেই রায় ঘোষণা করলেন। সেই সঙ্গে মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি কৌশিক চন্দ বিজেপি ঘনিষ্ঠ, এই যুক্তি দেখিয়ে তাঁকে স্বেচ্ছায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷

বিচারপতি কৌশিক চন্দের উপরে কেন তাঁরা আস্থা রাখতে পারছেন না, গত ২৪ জুন প্রায় এক ঘণ্টা সওয়াল করে তা ব্যাখ্যা করেন অভিষেক মনু সিঙ্ঘভি৷ সেই শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ ওই দিন আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৌশিক চন্দ৷

বিচারব্যবস্থাকে ‘কলুষিত করার জন্যই’ জরিমানা করা হয়েছে মমতাকে। ওই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে, যা পরবর্তীকালে কোভিড চিকিৎসায় ব্যবহৃত হবে। এ বার এই মামলা কোন বেঞ্চে যাবে, ‘মাস্টার অব রোস্টার’ হিসেবে তা ঠিক করবেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রী৷ সেই মামলা যায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে৷ কিন্তু বিচারপতি চন্দ আইনজীবী হিসেবে বিজেপি-র হয়ে একাধিক মামলায় লড়েছেন এবং বিজেপি-র একটি অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে, এই যুক্তিতে মামলাটি অন্য কোনও বিচারপতির এজলাসে সরিয়ে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আবেদন জানানো হয়৷

গত ২৪ জুন আবেদনের পক্ষে সওয়াল করতে গিয়ে অভিষেক মনু সিঙ্ঘভি আর্জি জানান, বিচারপতি চন্দের নিজেরই এই মামলা থেকে সরে দাঁড়ানো উচিত, অভিষেক মনু সিঙ্ঘভির এই মন্তব্যের পর তাঁর কাছে বিচারপতি চন্দ জানতে চান, মামনার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকলে কেন তা আরও আগে জানানো হয়নি৷ তিনি আরও প্রশ্ন করেন, ‘শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই কেন আপনাদের মনে হচ্ছে যে সুবিচার পাবেন না? এটা কোন ধরনের শিষ্টাচার?’

বিচারপতি চন্দের এজলাসে এই মামলার শুনানি হলে তা কতটা নিরপেক্ষ হবে, সেই সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ কথা ছিল বুধবার সেই আবেদনেরই রায় দেবেন বিচারপতি কৌশিক চন্দ৷ বুধবার বিচারপতি চন্দ শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন। 

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top