News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার করা হবে না জানলেই পুলিশের সামনে হাজিরা দেবেন টুইটারের প্রধান
Image

গ্রেফতার করা হবে না জানলেই পুলিশের সামনে হাজিরা দেবেন টুইটারের প্রধান

নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.): উত্তরপ্রদেশ পুলিশ যদি নিশ্চিত করে যে তাঁকে গ্রেফতার করা হবে না, তাহলেই তিনি পুলিশের সামনে হাজিরা দিতে রাজি। মঙ্গলবার কর্নাটক হাই কোর্টে এ কথা জানিয়েছেন টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী।


মঙ্গলবার জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটকে তৃতীয় নোটিস পাঠিয়েছে গাজিয়াবাদ পুলিশ। তার আগে পূর্ববর্তী নোটিসের বিরোধিতায় মাহেশ্বরী একটি মামলা দায়ের করেন। মঙ্গলবারই কর্ণাটক হাই কোর্টে ছিল সেই মামলার শুনানি। আগেই তাঁকে নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। সেই নোটিসের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ মাহেশ্বরী। উত্তরপ্রদেশের লোনিতে এক মুসলিম বৃদ্ধের নিগ্রহের যে ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে তার প্রেক্ষিতেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।  


এর আগে হাই কোর্টের বিচারপতি জি নারিন্দার সিঙ্গল বেঞ্চ মাহেশ্বরীর গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। এবার সেই পরিস্থিতিতে শুনানি ছিল মাহেশ্বরীর দায়ের করা মামলাটির। সেখানে ‘টুইটার ইন্ডিয়া’র কর্তাকে বলতে শোনা যায়, ‘‘যদি উত্তরপ্রদেশ পুলিশ আদালতকে এই বয়ান দেয় যে তাঁরা আমাকে গ্রেফতার করবে না, তাহলে আমি নিজে গিয়ে হাজিরা দিতে পারি।’’


মাহেশ্বরী আদালতে আরও জানিয়েছেন, তিনি টুইটারের এক কর্মী মাত্র। সংস্থা আসলে চালান ডিরেক্টররা। তাঁর কথায়, ‘‘পুলিশ কখনওই আমাকে সংস্থার প্রতিনিধি হিসেবে চিহ্নিত করতে পারে না।’’ যদিও উত্তরপ্রদেশ পুলিশের বক্তব্য, মণীশ মাহেশ্বরী নিজেই জানিয়েছিলেন, তিনিই টুইটারের কর্তা। সেই কারণেই তথ্যপ্রযুক্তি আইনের ৪১এ ধারায় তাঁকে নোটিস পাঠানো হয়েছে। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাহলে মণীশ বলে দিন তিনি ভারতে টুইটারের কোন আধিকারিক চার্জে আছেন।


প্রসঙ্গত, এক মুসলিম বৃদ্ধকে মারধর ও নিগ্রহের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, ভিডিওটি ভুয়ো। কিন্তু সেটিকে সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে। এব্যাপারে টুইটারকে কাঠগড়ায় তুলেছে তারা।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top