News Flash

  • Home
  • Uncategorized
  • Covid Expert in Tripura : করোনা আক্রান্তের প্রত্যেক সংস্পর্শকারীদের খুঁজে বের করতে এবং টিকাকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ দলের
Image

Covid Expert in Tripura : করোনা আক্রান্তের প্রত্যেক সংস্পর্শকারীদের খুঁজে বের করতে এবং টিকাকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ দলের

আগরতলা, ৬ জুলাই (হি. স.) : করোনা আক্রান্তের প্রত্যেক সংস্পর্শকারীদের খুঁজে বের করতে এবং টিকাকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ দল। স্বাস্থ্য দফতর সুত্রে দুই সদশ্যক বিশেষজ্ঞের দলের ওই পরামর্শের বিষয়ে জানা গেছে।


পশ্চিম জেলায় করোনার সংক্রমণ গড়ে ৫.১২ শতাংশের নীচে নামছে না। ফলে ডা: আর এন সিংহের নেতৃত্বে দুই সদস্যের টিম আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দেবপ্রিয় বর্ধন এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশীষ দাস সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকের সাথে বৈঠক করেছেন।


ডা: দাস জানিয়েছেন, বৈঠকে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল করোনা আক্রান্তের প্রত্যেক সংস্পর্শকারীদের খুঁজে বের করার জন্য অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাতে, নতুন করে সংক্রমন ছড়ানো আটকানো যাবে বলে তাদের বিশ্বাস। তিনি বলেন, করোনার প্রথম ঢেউ-র মতোই দ্বিতীয় ঢেউ-এও একই ভাবে সেই কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দফতর। সাথে তিনি যোগ করেন, বিশেষজ্ঞ দল ত্রিপুরায় টিকাকরণ কর্মসূচির প্রসংসা করেছেন এবং ওই ধারা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। বৈঠকের আগে ওই বিশেষজ্ঞ দল কোভিড ওয়ার রুম এবং দুইটি টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন।


স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা: দীপ কুমার দেববর্মা বলেন, কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল জিবিপি হাসপাতাল পরিদর্শন করে কোভিড ব্যবস্থাপনা নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে, আমরা তাদের কাছ থেকে আরও উন্নত ব্যবস্থাপনা করার বিষয়ে পরামর্শ চেয়েছি। তিনি জানান, গতকাল রাতে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব জে কে সিনহার সাথে বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়েছে।


প্রসঙ্গত, আগামীকাল ওই বিশেষজ্ঞ দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সাথে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তাঁদের মতামত মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। তবে, সমস্ত বিষয়ে রিপোর্ট তৈরী করে ওই টিম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে জমা দেবেন। তার ভিত্তিতে আগামী দিনে ত্রিপুরায় কোভিড ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো হতে পারে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top