News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারে প্রশাসনের হানা, করোনা বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা
Image

বাজারে প্রশাসনের হানা, করোনা বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা

আগরতলা, ৫ জুলাই : করোনার প্রকোপ সত্ত্বেও মানুষ এখনো সচেতন হচ্ছেন না। ফলে, প্রশাসনকেই কঠোর হতে হয়েছে। রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারে সোমবার প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়েছে। যারা মাস্ক পরিধান করেননি এবং সামাজিক দূরত্ব বজায় রাখেননি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে সোমবার সচেতনতা অভিযান চালানো হয়েছে।

মূলত করোনা আবহে সকলের মধ্যে সচেতনতার উদ্দেশ্যেই অভিযান বলে জানান ডিসিএম শ্রীকান্ত চক্রবর্তী। যারা করোনা বিধি নিষেধ গুলো মানছেন না এবং বিশেষ করে মাস্ক সঠিকভাবে পরিধান করছেন না তাদেরকে জরিমানা করা হয়েছে। প্রথম অবস্থায় ২০০ টাকা জরিমানা করা হয়। এদিন ২২ জনকে জরিমানা করা হয়েছে বলে জানান সদর ডিসিএম।

সদরের ডিএসডিএম জানান, অন্যান্য দিনের মতই অভিযান চালানো হচ্ছে। করোনা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ-ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। প্রত্যেক নাগরিককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে এবং পরিধান করতে প্রশাসনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top