News Flash

  • Home
  • Uncategorized
  • Deadbody: ছেলের মৃতদেহটি বাড়িতে নিয়ে যেতে রাজি হয়নি মা
Image

Deadbody: ছেলের মৃতদেহটি বাড়িতে নিয়ে যেতে রাজি হয়নি মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জুলাই।। ময়নাতদন্তের পর পরিবারের পক্ষ থেকে নিয়ে যেতে নারাজ। যদিও পরে মৃত দেহটি বাড়িতে নিয়ে যেতে বাধ্য হয়।গরু চোর সন্দেহে গণধোলাই-এ নিহত হওয়া সোনামুড়া এলাকার ৩ যুবকের সঙ্গে থাকা বড়দোয়াল এলাকার নিখোঁজ সেলিম মিয়া ওরফে হৃদয় (18) এর মৃতদেহ উদ্ধার হয়েছিল শনিবার মুঙ্গিয়াকামি থানাধীন উত্তর মহারানী শুভারাম পাড়ার গভীর জঙ্গল থেকে।

রবিবার সকালে সোনামুড়া এলাকা থেকে মৃত সেলিম মিয়ার পরিবারের লোকজন তেলিয়ামুড়া ছুটে আসে। এবং তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে গিয়ে সেলিম ওরফে হৃদয়ের পায়ের ক্ষত চিহ্ন দেখে তার মৃত দেহ সনাক্ত করে পরিবারের লোকজন। তবে সেলিমের মৃতদেহ এখন পর্যন্ত ময়নাতদন্ত করা হয়। এদিকে ময়নাতদন্তের পূর্বেই পরিবারের পক্ষ থেকে মৃত দেহটি নিতে নারাজ হয়। মুঙ্গিয়াকামি থানার এস আই রণজিৎ দাশের দীর্ঘক্ষণ বোঝানোর পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মৃতদেহটি পরিবারের পক্ষ থেকে গ্রহণ করতে রাজি হয়।

এদিকে মৃত সেলিম মিয়া পরিবার অবস্থা দিন আনতে পান্তা ফুরায়। তার মধ্যে তার দেহটি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার মত অর্থকরী ও নেই। ফলে প্রথমদিকে মৃতদেহটি না নেওয়ার জন্য পুলিশের কাছে আরজি রাখেন। পুলিশের তরফ থেকে যেন মৃতদেহটি কবর দিয়ে দেয়। তবে শুভবুদ্ধি মহলের অভিমত মা হয়ে ছেলের মৃতদেহটি বাড়িতে নিয়ে যেতে রাজি হয়নি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top