News Flash

  • Home
  • বিনোদন
  • banned: ড্রোন নিষিদ্ধ করল শ্রীনগর প্রশাসন
Image

banned: ড্রোন নিষিদ্ধ করল শ্রীনগর প্রশাসন

শ্রীনগর, ৪ জুলাই (হি. স.):  পরপর হামলার ঘটনায় ড্রোন নিষিদ্ধ করল শ্রীনগর প্রশাসন । রবিবার থেকে ওই এলাকায় যে কোনও প্রকার ড্রোন ওড়ানোর ক্ষেত্রেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, ড্রোন কেনা-বেচাও করা যাবে না।


জম্মুতে বায়ুসেনার বিমানঘাঁটিতে ড্রোন হামলার এক সপ্তাহের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল শ্রীনগর প্রশাসন। এলাকায় ড্রোন নিষিদ্ধ করল শ্রীনগর প্রশাসন ।এর ফলে ড্রোন ওড়ানো বা কেনা-বেচা কোনটাই করা যাবে না। ইতিমধ্যে যাঁদের কাছে ড্রোন কেনা রয়েছে, তাঁদেরও সেই ড্রোনগুলি নিকটবর্তী থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই পুরো সিদ্ধান্তগুলিই নেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে শ্রীনগর প্রশাসনের পক্ষ থেকে।


উল্লেখ্য, ২৭ জুন রাতে মিনিট তিনেকের ব্যবধানে জোড়া বিস্ফোরণ হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। বড়সড় ক্ষতি না হলেও তাৎপর্যপূর্ণভাবে সামনে চলে আসে জঙ্গিগোষ্ঠীর হামলার নতুন ছক। এতদিন যে ড্রোনে সীমান্তে পেরিয়ে অস্ত্র পাচার করত জঙ্গিরা। এবার সেই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক পাঠিয়ে হামলার চেষ্টা চালাচ্ছে জেহাদিরা। বিস্ফোরণের পর থেকে সীমান্ত লাগোয়া এলাকায় বেড়েছে ড্রোনের আনাগোনা। কখনও সেনা তৎপরতায় পালিয়েছে আনম্যানড ভেহিক্যালসগুলি। আবার কখনও নজরদারি এড়িয়ে চলে গিয়েছে। সপ্তাহভর চর্চার শীর্ষে থেকেছে ড্রোনের গতিবিধি। এমন অবস্থায় শনিবার রাতেও ফের দেখা মিলেছে ড্রোনের। তারপরই বিজ্ঞপ্তি জারি করে ড্রোন ওড়ানোর উপর জারি হল নিষেধাজ্ঞা।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top