News Flash

  • Home
  • Uncategorized
  • Covishield vaccine: কোভিশিল্ড টিকা নেওয়া ৮৩.৯ শতাংশ ব্যক্তি ডেল্টা প্রজাতিকে খতম করতে সক্ষম
Image

Covishield vaccine: কোভিশিল্ড টিকা নেওয়া ৮৩.৯ শতাংশ ব্যক্তি ডেল্টা প্রজাতিকে খতম করতে সক্ষম

নয়াদিল্লি, ৪ জুলাই (হি. স.): করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির মোকাবিলায় সক্ষম কোভিশিল্ড ভ্যাকসিন ।  এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)। এমনটাই  আইসিএমআর দাবি করেছে কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন, এমন ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে খতম করার মতো অ্যান্টিবডির খোঁজ মিলেছে।  
অর্থাৎ যাঁদের নমুনা সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি হয়েছে, তাঁদের মধ্যে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে তেমন অ্যান্টিবডির খোঁজ মেলেনি, যা ডেল্টা প্রজাতিকে রুখতে দিতে পারে। কিন্তু যাঁরা কোভিশিল্ডের একটি টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে ৫৮.১ শতাংশ ব্যক্তির শরীরে ডেল্টা প্রজাতির মোকাবিলায় সক্ষম অ্যান্টিবডি তৈরি হয়নি, বলছে ওই রিপোর্ট।
ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান টি জেকব জন বলেন, ‘‘খুঁজে পাওয়া যায়নি মানে একেবারে নেই, তা নয় কিন্তু। অ্যান্টিবডি এতটাই কম তৈরি হয়েছে যে তা ধরা পড়েনি। কোমর্বিডিটি অর্থাৎ মেধুমেহ, হাইপারটেনশন, হৃদ্রোগের সমস্যা যাঁদের আছে, এবং ৬৫-ঊর্ধ্ব যাঁদের বয়স, তাঁদের শরীরে অ্যান্টিবডি কমই তৈরি হয়। পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে তাঁদের হয়তো তৃতীয় টিকা নিতে হতে পারে।’’

Releated Posts

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top