News Flash

  • Home
  • Uncategorized
  • parliament: বাদল অধিবেশনের প্রতিদিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবে কিসান মোর্চা
Image

parliament: বাদল অধিবেশনের প্রতিদিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবে কিসান মোর্চা

নয়াদিল্লি, ৪ জুলাই (হি. স.):  কৃষি আইন বাতিলের দাবিতে বাদল অধিবেশনের প্রতিটি দিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবে সংযুক্ত কিসান মোর্চা। রবিবার একটি সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। বৈঠকে বিরোধী দলগুলিকেও এই আন্দোলনে অংশ নিতে আবেদন


রবিবার একটি সাংবাদিক বৈঠকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে গুরনাম সিং জানিয়েছেন, কৃষি আইন বাতিলের দাবিতে বাদল অধিবেশনের প্রতিটি দিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবে সংযুক্ত কিসান মোর্চা।  ৪০টি কৃষক সংগঠনের প্রতিটি থেকে ৫ জন করে প্রতিনিধি, অর্থাৎ মোট ২০০ জন সংসদের বাইরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি, সংযুক্ত কিসান মোর্চার তরফ থেকে ৮ জুলাই জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।


এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধী দলগুলিকেও এই আন্দোলনে অংশ নিতে আবেদন জানান তিনি । বলেন, ‘‘আমরা কেন্দ্রের সমস্ত বিরোধী দলকে আবেদন করব তাঁরা ১৭ জুলাই থেকে অধিবেশনের প্রতিটি দিন যেন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সোচ্চার হন। ওয়াক আউট করে সরকারের সুবিধা করে না দিয়ে সংসদ কক্ষের ভিতরে প্রতিবাদ করলে তা আরও জোরদার হবে। সরকারকে বাধ্য করতে হবে যাতে এই বিষয়ে তারা কথা বলে।’’
কেন্দ্রীয় সংসদ বিষয়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে, চলবে ১৩ অগস্ট পর্যন্ত।

Releated Posts

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top