News Flash

  • Home
  • Uncategorized
  • illegal construction: লখনউয়ে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়লনির্মীয়মান বাড়ি
Image

illegal construction: লখনউয়ে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়লনির্মীয়মান বাড়ি

লখনউ, ৪ জুলাই (হি. স.): অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরো নির্মীয়মান বাড়িটি। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। লখনউয়ের ঐতিহাসিক এলাকায় তৈরি হওয়া ওই অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ঘটল চরম বিপত্তি। একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি । এই ঘটনায় একটি গাড়ি দুমড়ে যায়। গাড়ি থেকে কোনওমতে বাঁচলেন চালক। এই ভয়ানক ঘটনাই ধরা পড়েছে একটি ভিডিয়োতে।


জানা গেছে, বিএসপি-র প্রাক্তন সাংসদ দাউদ আহমেদের সংস্থা এই বাড়িটি তৈরি করছিল। কিন্তু লখনউয়ের ওই এলাকা ঐতিহাসিক। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছিল ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলের বাড়ি রয়েছে এখানে, যেটি ১৮ শতকে তৈরি। নিয়ম অনুসারে কোনও ঐতিহাসিক স্থানের ৩০০ মিটারের মধ্যে কোনও নির্মাণ করা যায় না। কিন্তু এই নির্মাণটি চলছিল ১২৩ মিটারের মধ্যে। সেই কারণেই স্বাভাবিক ভাবে আপত্তি তোলে প্রশাসন। সেই কারণেই নির্মাণের মাঝপথে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এটি।


যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৮ সালে হাই কোর্টে আবেদন করেন প্রাক্তন সাংসদ। কিন্তু তাঁর আবেদন বাতিল করে আদালত। লখনউ উন্নয়ন পর্ষদও এই বাড়িটির আবেদন বাতিল করে দেয়। তখনই চূড়ান্ত নোটিস দিয়ে বলা হয়, বাড়িটি ভেঙে ফেলা হবে। কিন্তু ভাঙার সময় ঘটে বিপত্তি। হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে সেটি। চারিদিক ধুলোয় ঢেকে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, কোনওমতে পালিয়ে বাঁচছেন আশেপাশের লোকেরা। ঘটনায় একটি গাড়ির ক্ষতি হয়। কোনওমতে বাঁচেন গাড়ির চালক। শরীরে একাধিক চোট লেগেছে তাঁর।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top