News Flash

  • Home
  • Uncategorized
  • TripuraPolice Vs Cannabis : কয়েক ঘন্টার ব্যবধানে ত্রিপুরায় ৯০০ কেজি গাঁজা উদ্ধার
Image

TripuraPolice Vs Cannabis : কয়েক ঘন্টার ব্যবধানে ত্রিপুরায় ৯০০ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ২ জুলাই : নেশা বিরোধী অভিযানে আবারও ত্রিপুরা পুলিশ। কয়েক ঘন্টার ব্যবধানেই ওই সাফল্য মিলেছে। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত দফাওয়ারী অভিযানে প্রায় ৯০০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সাথে একজনকে পুলিশ আটক করেছে।

জানা গিয়েছে, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে বাইপাস এলাকায় লরি আটক করে উদ্ধার করা হয়েছে ৪০০ কেজি শুকনো গাজা। যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। আটক করা হয়েছে লরি চালককেও। বৃহস্পতিবার সকালে তুলাকোনায় শাসক দলের এক নেতার বাড়ি থেকে ৫০০ কেজি গাজা উদ্ধারের পর ভোর রাতেই বাইপাস রোডে পার্কিং করে রাখা আরো একটি লরি থেকে প্রায় অর্ধকোটি টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে লরি চালককেও গ্রেপ্তার করা হয়েছে। লরিটি গাজা বোঝাই করে আগরতলা থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুত হচ্ছিল বলে চালক জানিয়েছেন।

এ-বিষয়ে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানিয়েছেন, পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর ছিল বাইপাস রোডে একটি লরি গাজা বোঝাই করে দাঁড়িয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতে বোধজং নগর থানার পুলিশ গভীর রাতে বাইপাস রোডে গাড়িটির হদিস পায়। চালকসহ গাড়িকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয় থানায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৪০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এব্যাপারে এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে তাদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, করোনা কারফিউ চলাকালেও ত্রিপুরায় ব্যাপকহারে গাঁজা চাষ হচ্ছে এবং গাঁজা পাচার হচ্ছে। মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ, স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে নেশা মুক্ত রাজ্য গঠন করার স্বপ্ন পূরন আদৌ সম্ভব হবে, সন্দেহ দেখা দিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top