News Flash

Image

Parliament : সংসদের বাদল অধিবেশন শুরু ১৯ জুলাই থেকে

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : করোনা আবহে চলতি মাসেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। উল্লেখ্য, ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন করার সুপারিশ করেছিল সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে অনেকটাই সুস্থতার পথে এগিয়েছে। দেশে কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছে সরকার। আর সে কারণেই বাদল অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বাদল অধিবেশনে একাধিক ইস্যুতে সংসদে তর্ক-বিতর্ক হতে পারে। দেশে করোনা পরিস্থিতি নিয়ে যেমন শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে পারে বিরোধীরা। তেমনই দেশে ভ্যাকসিন সংকট নিয়েও সোচ্চার হতে পারে বিরোধী শিবির। পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও উত্তাল হতে পারে সংসদ। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর ইস্যুও উঠে আসতে পারে আলোচনায়। অন্যদিকে, কৃষক ইস্যু নিয়েও সরগরম হতে পারে সংসদ কক্ষ।


জানা গিয়েছে, কেন্দ্রের প্রস্তাবিত ৪০টি বিল ও পাঁচটি অর্ডিন্যান্স এখনও বাকি রয়েছে। বাদল অধিবেশনে বকেয়া বিলগুলো পাস করাতে পারে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গত মার্চ মাসে সংসদে বাজেট অধিবেশন বসেছিল। কিন্তু, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য তা সম্পূর্ণ হয়নি। তড়িঘড়ি করে সেই অধিবেশন শেষ করা হয়েছিল।

Releated Posts

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top