News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর শহরের জল নিষ্কাশনি ব্যবস্থাকে অত্যাধুনিক এবং বিজ্ঞান সম্মতভাবে গড়ে তোলা হবে : কৃষি মন্ত্রী
Image

উদয়পুর শহরের জল নিষ্কাশনি ব্যবস্থাকে অত্যাধুনিক এবং বিজ্ঞান সম্মতভাবে গড়ে তোলা হবে : কৃষি মন্ত্রী

আগরতলা, ১ জুলাই (হি. স.) : উদয়পুর শহরের জল নিষ্কাশনি ব্যবস্থাকে অত্যাধুনিক এবং বিজ্ঞান সম্মতভাবে গড়ে তোলা হবে৷ চলতি বছরের শুখা মরশুমেই কাজ শুরু করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ গতকাল রাতের ভারী বর্ষণে উদয়পুর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে৷ আজ গোমতি জেলায় উদয়পুর শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করে এ-কথা জানালেন কৃষি মন্ত্রী প্রণজিত সিংহ রায়৷

এদিন তিনি পূর্বতন সরকারকে নিশানা করে বলেন, সুদীর্ঘ বাম আমলে উদয়পুর শহরের জন্য মাষ্টার প্ল্যান না করার কুফল শহরবাসীকে ভুগতে হচ্ছে৷অত্যন্ত অন্যায়ভাবে শহরের জল নিষ্কাশনি ব্যবস্থাকে প্রায় পঙ্গু করে দেয়া হয়েছিলো৷ আমজনতার বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করে বড় বড় জলাশয় এবং দিঘিগুলোকে ভরাট করবার অনুমতি দিয়েছিলো তৎকালীন সময়ের শহরের পরিচালক গোষ্ঠি৷ ফলে গতকালের কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টির প্রভাবে উদয়পুর পুর পরিষদের আওতাধীন বহু এলাকা এবং বাড়ীঘরে জল ঢুকেছে৷ তিনি জানান, আজ সকাল থেকেই বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেছি৷ আমার সাথে পুর কর্তৃপক্ষ এবং মহকুমা প্রশাসনের আধিকারিকগণ ছিলেন৷

তিনি আজ উদয়পুর শহরবাসীদের আশ্বস্থ করেন, এই শহরের জল নিষ্কাশনি ব্যবস্থাকে অত্যাধুনিক এবং বিজ্ঞান সম্মত ভাবে গড়ে তুলতে ইতিমধ্যেই রূপরেখা তৈরী করা হয়েছে৷ চলতি বছরের শুখা মরশুমেই কাজটি শুরু করার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে৷ তিনি উদয়পুর শহরবাসীর কাছে অনুরোধ করেন, আপনারা সরকারের এই মহত কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দিন৷ পাশাপাশি তিনি বলেন, আপনারা কেউই ড্রেনের মধ্যে পলিথিনের ব্যাগ, মাছ স্টোর করার যে থার্মোকলের ব্যাগ সহ প্লাস্টিকের বোতল সহ এমন কোন জিনিষই ফেলবেন না যেগুলি শহরের জল নিষ্কাশনে বাধা হয়ে দাড়ায়৷ গতকালের বৃষ্টির পর যে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়েছে এর মূল কারনই হচ্ছে এই ধরনের হার্ড মেটেরিয়াল দ্বারা ড্রেনগুলি বন্ধ হয়ে থাকা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top