News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাতৃভূমির স্বাধীনতার দাবিতে দিল্লির চিনা দূতাবাসের সামনে বিক্ষোভ তিব্বতিদের
Image

মাতৃভূমির স্বাধীনতার দাবিতে দিল্লির চিনা দূতাবাসের সামনে বিক্ষোভ তিব্বতিদের

নয়াদিল্লি, 1 জুলাই (হি. স.) তিব্বত দখলের প্রতিবাদে চিনের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ তিব্বতি শরণার্থীদের। মাতৃভূমির স্বাধীনতার দাবিতে বৃহস্পতিবার দিল্লির চিনা দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান ভারতে আশ্রয় নেওয়া তিব্বতিরা।

দিল্লিতে চিনা দূতাবাসের সামনে সে দেশের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ দেখান ভারতে নির্বাসনে থাকা তিব্বতি জনতা। পতাকা ও মুখোশ পরে স্বাধীন তিব্বতের দাবিতে স্লোগান দেন তাঁরা। যদিও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। ভারতে নির্বাসিত আত্মীয়দের সঙ্গে ‘যোগাযোগ রক্ষার অপরাধে’ বেশ কয়েকজন তিব্বতিকে গ্রেফতার করেছে চিনা পুলিশ।


‘টিবেট ওয়াচ’ নামের একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, তিব্বতে সব মানুষের উপর কড়া নজরদারি চালায় চিন। অনেককে গ্রেফতার করা হয়েছে। সংস্থার এক কর্মী সোনম তোপগিয়াল জানিয়েছেন, চিনা পুলিশের হেফাজতে এক তিব্বতি ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারতে থাকা এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৫০ সালে তিব্বত দখল করে চিন। রাতের অন্ধকারে অনুগামীদের সঙ্গে লাসা ছাড়েন দলাই লামা। তারপর ভারতে আশ্রয় গ্রহণ করেন তাঁরা। বর্তমানে হিমাচল প্রদেশে ধর্মশালা হচ্ছে নির্বাসিত তিব্বত সরকারের রাজধানী। তিব্বতি শরণার্থীদের নিয়ে তৈরি হয়েছে ভারতের ‘স্পেশ্যাল ফ্রন্টিয়ার ফোর্স’। গত সেপ্টেম্বর মাসে লাদাখে চিনের সঙ্গে লড়াইয়ে শহিদ হন ওই বাহিনীর কমান্ডো নাইমা তেনজিং।

Releated Posts

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top