News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজার পার হল, বাড়ল মৃত্যুও
Image

দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজার পার হল, বাড়ল মৃত্যুও

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : গত ২৪ ঘণ্টায় আবারও করোনা সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে গেল। শনিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৫০ হাজারের নীচে। কিন্তু রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। সামান্য বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৪ লক্ষ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন দেশে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top