News Flash

Image

মোবাইল চোর আটক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫জুন৷৷ বিশালগড় টাউন গার্লস সুকলে নবনির্মিত বিল্ডিংয়ের কাজ চলছে৷ সেখান থেকে আটক করা হয় এক মোবাইল চোরকে৷ জানা যায় অন্যান্য দিনের মত এই নবনির্মিত বিল্ডিংয়ের মধ্যে শ্রমিকরা কাজ করছিলেন তাদের মোবাইল রেখে৷ হঠাৎ করে দেখেন শ্রমিকের মোবাইলটি নেই৷

ঠিক সেইসময় লিটন দেবনাথ নামে এক কুখ্যাত বখাটে যুবক যাওয়ার পথে শ্রমিকরা দৌড়িয়ে গিয়ে তাকে আটক করে৷ নবনির্মিত বিল্ডিংয়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে উত্তম মধ্যম দিতে সে অস্বীকার করে মোবাইল নেয়নি৷ তারপর বিশালগড় থানা পুলিশের হস্তক্ষেপে তাকে উত্তম মাধ্যম দিয়ে জিজ্ঞাসা করলে সে জানায় বিল্ডিং এর নবনির্মিত কাজের আসবাবপত্র যে রুমে রাখা হয়েছে সে রুমের মধ্যে মোবাইলটিকে ডিল মেরে ফেলে দেয়৷

অনেক খোঁজাখুঁজির পর সে এন্ড্রয়েড মোবাইলটি পাওয়া যায় এবং সে কুখ্যাত মোবাইল চোরকে উত্তম-মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়৷ উত্তেজিত জনতা জানায় লিটন দেবনাথ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চুরি কারবারের সঙ্গে জড়িত৷ সর্বদা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন৷

Releated Posts

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top