News Flash

  • Home
  • Uncategorized
  • সেবা ভারতী পূর্বাঞ্চল পরিচালিত যোগনিলয়ম-এ উদ্বোধিত উন্নতমানের পোস্ট কোভিড কেয়ার সেন্টার
Image

সেবা ভারতী পূর্বাঞ্চল পরিচালিত যোগনিলয়ম-এ উদ্বোধিত উন্নতমানের পোস্ট কোভিড কেয়ার সেন্টার

গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : সেবা ভারতী পূর্বাঞ্চল পরিচালিত উত্তর পূৰ্বাঞ্চলের একমাত্র প্রথমসারির যোগ সাধনা কেন্দ্ৰ যোগনিলয়ম-এর যোগা ও প্ৰাকৃতিক চিকিৎসা কেন্দ্ৰে চালু হয়েছে উন্নত মানের পোস্ট কোভিড কেয়ার সেন্টার। আজ মঙ্গলবার উত্তর গুয়হাটিতে অবস্থিত যোগনিলয়মের যোগ ও প্ৰাকৃতিক চিকিৎসা কেন্দ্ৰে এই পোস্ট কোভিড কেয়ার সেন্টারটির শুভ উদ্বোধন করেছেন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের অসম ক্ষেত্ৰ প্ৰচারক উল্লাস কুলকর্নি।

বৰ্তমান অতিমারি করোনা কালরূপ ধারণ করেছে। অধিকাংশ রোগী করোনা-মুক্ত হয়ে পরবর্তীতে কোভিড পরবর্তী নানা উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। তাই যে সকল রোগী কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন, তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পোস্ট কোভিড কেয়ার সেন্টার খোলার প্রয়োজনীয়তা বোধ করেছে সেবা ভারতী পূর্বাঞ্চল, জানিয়েছেন সংগঠনের অসম ক্ষেত্ৰের সাংগঠনিক সম্পাদক সুরেন্দ্ৰ তালখেদকর।

পোস্ট কোভিড কেয়ার সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে করোনা সংক্রমণের বিভিন্ন দিক নিয়ে তথ্য সংবলিত বক্তব্য পেশ করেছেন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন (এনএমও)-এর অখিল ভারতীয সহ-সাংগঠনিক সম্পাদক ডা. অৰ্চনা শৰ্মা। তিনি বলেন, আজ উদ্বোধিত পোস্ট কোভিড কেয়ার সেন্টারটি এই এলাকার মানুষের কাছে আশীৰ্বাদ স্বরূপ। বহু মানুষ কোভিড সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর আনুষঙ্গিক রোগে আক্রান্ত হন। তাই, এই সব রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করবে এই পোস্ট কোভিড কেয়ার সেন্টারটি। আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন সংঘের বিবিধ ক্ষেত্রের পদাধিকারীগণ, সেবা ভারতী, পূৰ্বাঞ্চলের সাধারণ সম্পাদক রাজীব গুপ্তা প্রমুখ।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top