News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বগাফায় বেআইনী মজুত সেগুন গাছের লগ বাজেয়াপ্ত
Image

বগাফায় বেআইনী মজুত সেগুন গাছের লগ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ জুন৷৷ গোপন খবরের ভিত্তিতে শান্তির বাজার কাঠের স মিল থেকে অবৈধ সেগুন গাছের লগ উদ্ধার করলো বগাফা বন দপ্তরের কর্মীরা৷ শান্তির বাজার মহকুমায় একটি মাত্র কাঠের স মিল রয়েছে৷ সুর পাড়া এলাকায় দেবনাথ স মিল নামে এই মিলটি রয়েছে৷


সুত্রের খবর অনুযায়ী এই স মিলে প্রতিনিয়ত অবৈধ গাছ এনে কাঠ তৈরীকরাহয় বলে অভিযোগ উঠেআসছে৷ পূর্বেও এই অভিযোগের ভিত্তিতে বনদস্যদের আটক করার প্রয়াস চালিয়ে গিয়েছিলো বনদপ্তরের কর্মীরা৷ অবশেষে শুক্রবার গোপন খবরের ভিত্তিতে কাঠের স মিলে হানা দিয়ে অবৈধ সেগুন গাছের লক বাজেয়াপ্ত করলো বনদপ্তরের কর্মীরা৷


বগাফা বন আধিকারিক জয়নাল্য আচার্য্য এবং বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকারের নেতৃত্ব বিশেষ অভিযান চালানোহয়৷ এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সম্পূর্ন তথ্য তুল ধরেন বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকার৷ তিনি জানান আগামী দিনেও উনাদের এইধরনের অভিযান জারি থাকবে৷ সুত্রের খবর অনুযায়ী স মিলে এই ধরনের অবৈধ কাজ করার পিছনে শান্তির বাজারের বড় মাপের কয়েকজন লোক রয়েছে৷ এদের মদতে স মিলে রমরমা অবৈধ কাজ চলে আসছে বলে অভিযোগ৷

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top