News Flash

  • Home
  • Uncategorized
  • এসপিও জওয়ানদের মারে আক্রান্ত ব্যবসায়ী, ক্ষোভ
Image

এসপিও জওয়ানদের মারে আক্রান্ত ব্যবসায়ী, ক্ষোভ

ফটিকরয়, ১৪ জুন : ফটিকরায়ের গঙ্গানগর রাজকান্দী বাজারে এসপিও জওয়ানরা ব্যবসায়ীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ফটিকরায় থানাধীন গঙ্গানগর রাজকান্দী বাজারে এসপিও জওয়ানদের বেপরোয়া লাঠিপেটায় দুই ব্যবসাহী সহ তিন জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ফটিকরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

অভিযোগ, বাজারে সাপ্তাহিক হাটে দোকান নিয়ে বসেছিলেন খিতেন্দ্র দেবনাথ এবং উনার ছেলে অপূর্ব দেবনাথ। তাদের অভিযোগ করোনা কার্ফিউ শুরু হবার আগেই গ্রামরক্ষী বাহিনী লাঠিহাতে এসে তাদের দোকান বন্ধ করার কথা বললে দোকানী এবং এসপিও জাওয়ানের মধ্যে বচসা বাধে।অভিযোগ কার্ফিউ শুরুর আগেই এসপিও জাওয়ানরা দোকানীর উপর লাঠিচালাতে শুরু করে এবং মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। পুলিশের লাঠির আঘাতে অপূর্ব দেবনাথ নামে এক ব্যবসাহীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। পরে অন্য ব্যবসাহীরা প্রতিরোধ গড়ে তোলেন। ঘটনার পর আহত দুজনকে নিয়ে যাওয়া হয় ফটিকরায় হাসপাতালে। এমনটাই জানালেন আক্রান্ত সহ স্থানীয়রা। আরক্ষা কর্মীদের ভূমিকায় ক্ষোভ ধুমায়িত হচ্ছে স্থানীয়দের মধ্যে। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী উঠছে। যারা রক্ষক তারাই যদি এ ধরনের কার্যকলাপে জড়িত হয় তাহলে সাধারণ মানুষ আরো অসহায় হয়ে পড়বেন বলে ব্যবসায়ীদের অভিমত। এ ধরনের ঘটনার যাতে কোথাও পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার দাবি উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top