News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃত নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী
Image

অপহৃত নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ জুন৷৷ নাবালিকা অপহরণের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে সাফল্য পেলো আর কে পুর মহিলা থানার পুলিশ৷ কাকড়াবন থানার অন্তর্গত আমতলি গ্রাম পঞ্চায়েতের ৩২ বছরের যুবক নূর আহমেদ, প্রেমের জালে ফাঁসিয়ে ১৬ বছর বয়সি এক হিন্দু নাবালিকা মেয়েকে মঙ্গলবার সকালে অপহরণ করে নিয়ে যায় বলে মেয়ের বাবা আর কে পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন৷


মঙ্গলবার সকালে ঘটনা সংঘটিত হওয়ার পর দুপুরে রাধাকিশোর পুর মহিলা থানায় নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত ভাবে অপহরণের মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর রাধাকিশোরপুর মহিলা থানার এস আই সুমিত্রা কাপালি মোবাইল ফোন ট্র্যাক করে মঙ্গলবার বিকালেই আগরতলা ক্যাম্পের বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে নূর আহমেদ নামে ওই অভিযুক্তকে৷উদ্ধার করা হয় ওই নাবালিকা মেয়েটিকেও৷


এখানে উল্লেখ থাকে যে অভিযুক্ত নূর আহমেদ পেশায় রাজ যোগার৷ আজ সকালে অভিযুক্তকে কোর্টে প্রেরণ করা হলে আদালত অভিযুক্ত নূর আহমেদকে বার দিনের জেল কাস্টডিতে থাকার নির্দেশ দেন৷ আর কে পুর মহিলা থানার কেস নং ৩১/২০২১, ধারা ৩৬৬ -এ৷নাবালিকা অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুততার সহিত নাবালিকা উদ্ধারের ঘটনায় পরিবার ও এলাকায় স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top