News Flash

  • Home
  • খেলা
  • বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু একান্ন বৎসর বয়সী এক মহিলার
Image

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু একান্ন বৎসর বয়সী এক মহিলার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৯ জুন৷৷ বিলোনিয়া মহকুমার বড়পাথরী পশ্চিম পিঁপড়ীয়াখলা এলাকায়৷ নাম তরু পাল (দাস)৷ বুধবার দুপুর এগারোটা নাগাদ রেগার কাজ থেকে বাড়িতে আসার পর হুক লাইন বিদ্যুৎ খুঁটিতে সংযোগ দিতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়৷


বিদ্যুৎ স্পৃষ্ট মহিলার চিৎকারে ছুটে আসে পাশের বাড়ির এক গৃহবধূ৷ ঘটনা দেখার পর তরু বালা পালের মেয়েকে ফোন করার পাশাপাশি এলাকার লোকজনকে জানানোর পর খবর দেওয়া হয় পুলিশকে৷ স্বাভাবিক কারণে প্রতিদিনের মত আজও বিদ্যুতের খুটিতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎ এর সংস্পর্শে চলে আসে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পি.আর বাড়ীর থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে৷ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রসঙ্গত হুকলাইন ব্যবহারের বিরুদ্ধে নিগমের তরফ থেকে বারবার প্রচার করা হচ্ছে৷

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top