News Flash

  • Home
  • বিদেশ
  • বিশালগড়ে করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার নিয়ে তীব্র উত্তেজনা
Image

বিশালগড়ে করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার নিয়ে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুন৷৷ করোনায় মৃত সৎকার করতে গিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশালগড় মধ্য লক্ষ্মীবিল মহাশ্মশানে৷ প্রসঙ্গত, বুধবার সকালে অফিসটিলা পালপাড়াস্থিত জনৈক এক ব্যক্তির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ তিনি হোম আইসোলেশন ছিলেন৷


লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টারে এই প্রথম কোন কোভিড আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে৷ সেখান থেকে মৃত ব্যাক্তিকে বুধবার সন্ধ্যায় বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত মধ্য লক্ষ্মীবিল এলাকার মহাশ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয়৷ কিন্তু এলাকাবাসীর দাবী বহিরাগত কোন মৃত ব্যক্তিকে এই মহাশ্মশানে দাহ করা যাবে না৷ ঘটনা বিস্তারিত জানালেন স্থানীয় কয়েকজন৷


তবে পিপিই কিট পরিহিত অবস্থায় মধ্য লক্ষ্মীবিল মহাশ্মশানে দাহ করা হয়েছিল৷  এলাকাবাসীরা বাঁধা দেয় সৎকার করার সময়৷  খবর দেওয়া হয় বিশালগড় এসডিএম জয়ন্ত ভট্টাচার্যকে৷ তবে মহকুমা শাসক এলাকাবাসীদের আশ্বস্ত করেন মহাশ্মশানকে সেনিটাইজ করে দেওয়া হয়৷ পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ এসে এলাকাবাসীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

Releated Posts

হরমুজ প্রণালীতে ইরানের নিয়ম ভাঙলে ভবিষ্যৎ জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

তেহরান, ২৪ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলির ভবিষ্যৎ যাতায়াতে বিধিনিষেধ আরোপ…

ByByNews Desk Aug 24, 2026

নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রবিন্সভিল, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 23, 2026

বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২২ আগস্ট (আইএএনএস): গত এক মাসে বাংলাদেশে একের পর এক বিস্ফোরণ এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশে উগ্রপন্থী…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top