News Flash

  • Home
  • দেশ
  • করোনায় রাজ্যে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৯৫, সুস্থ হলেন ৭২২
Image

করোনায় রাজ্যে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৯৫, সুস্থ হলেন ৭২২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ ত্রিপুরায় করোনায় মৃত্যুর মিছিল থামতেই চাইছে না৷ গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে৷ গতকাল ওই সংখ্যা ছিল একদিনে ১৩৷ স্বাভাবিকভাবে করোনা-র দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিলে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা রাজ্য৷ তবে, ত্রিপুরায় করোনা-র সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে৷ কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হারে বৃদ্ধি চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ তবে, দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিয়েছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷
ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ৮,৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৫৯৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার আবার সামান্য বেড়ে হয়েছে ৭.০৬ শতাংশ৷

এদিকে, ফের ৯ জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৭২২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ এক্ষেত্রে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যায় বেশি হওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৮৩ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৬,১৮৮ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ৮৯৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭,৫৩৫ জনকে নিয়ে মোট ৮,৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআরে ৭৮ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৫১৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৫৯৫ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ কারণ দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি হয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৭২২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৬,১৮৮ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৪৯,৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৪৩,১৩০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার বেড়ে হয়েছে ৫.৪৩ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৫৬ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০১ শতাংশ৷ নতুন করে ৯ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫০৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৮৩ জন, দক্ষিণ জেলায় ৭৯ জন, গোমতি জেলায় ৩৪ জন, ধলাই জেলায় ৫২ জন, সিপাহিজলা জেলায় ৪৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩২ জন, উনকোটি জেলায় ৫৫ জন এবং খোয়াই জেলায় ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

তামিলনাড়ুতে স্বাস্থ্যবিমার কভার পাঁচগুণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, বিধায়কদের গাড়ি ও ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ১৯ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বুধবার মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বার্ষিক স্বাস্থ্যবিমা কভার…

ByByNews Desk Aug 19, 2026

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top