News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৯ ঘন্টা অতিক্রান্ত, এখনও নেভেনি নিউ বারাকপুরের কারখানার আগুন
Image

২৯ ঘন্টা অতিক্রান্ত, এখনও নেভেনি নিউ বারাকপুরের কারখানার আগুন

কলকাতা, ২৮ মে (হি.স.): পেরিয়ে গিয়েছে ২৯ ঘণ্টা। তা সত্ত্বেও এখনও পুরোপুরি নেভানো গেল না নিউ বারাকপুরের কারখানার আগুন। শুক্রবার সকালেও দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই বুলডোজার দিয়ে ওই বিল্ডিংয়ের একাধিক অংশ ভেঙে ফেলা হয়েছে। সেখান থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।
অন্যদিকে, কারখানার নিখোঁজ চার শ্রমিকদেরও কোনও খোঁজ মেলেনি। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে দমকল কর্মীরা কারখানার ভিতরে গিয়ে তাঁদের খোঁজ করবেন। উল্লেখ্য, বুধবার ভোররাত ৩টে নাগাদ উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরের তালবান্দা শিল্পতালুকের এই গেঞ্জি কারখানা ও পাশের ওষুধের গুদামে আগুন লাগে।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top