News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টে শুনানির আগে সমর্থকদের কাছে শান্তি বজায় রাখার আর্জি মদনের স্ত্রী অর্চনার
Image

হাইকোর্টে শুনানির আগে সমর্থকদের কাছে শান্তি বজায় রাখার আর্জি মদনের স্ত্রী অর্চনার

কলকাতা, ১৯ মে (হি.স.) : নারদকাণ্ডে অভিযুক্ত চার নেতা-মন্ত্রীর গ্রেফতারির পর থেকে রাজ্যজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভ চলে নিজাম প্যালেসে সিবিআইয়ের কার্যালয়-সহ রাজভবনের বাইরেও। আপাতত ওই মামলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার মামলার শুনানির আগে তৃণমূলের কর্মী-সমর্থক তথা বাংলার মানুষদের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন ধৃত মদনের স্ত্রী অর্চনা মিত্র।

মঙ্গলবার রাতে মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্টে অর্চনার আবেদন দেখা গিয়েছে। তিনি লিখেছেন, ‘মদন মিত্রের পক্ষ থেকে আমি অর্চনা মিত্র, ওঁর স্ত্রী হয়ে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন সহকর্মী এবং বাংলার টিএমসি কর্মীদের অনুরোধ করছি, বিধানসভা, কলকাতা হাইকোর্ট বা তার আশপাশে কোনও জমায়েত করবেন না’।

প্রসঙ্গত, সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে মদন মিত্ররা জামিন পেলেও রাতেই তাতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তবে বুধবার সেই শুনানির আগেই মঙ্গলবার এ নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে আবেদন করা হয়েছে। বুধবার তারও শুনানি হবে। এই আবহে রাজ্যে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়ে মদনের তরফ থেকে আর্জি জানিয়েছেন অর্চনা।

তৃণমূলের কর্মীদের ‘সুশৃঙ্খল সম্প্রদায়’ বলে আখ্যা দিয়ে তাঁদের কাছে অর্চনার আবেদন, ‘সংবিধান অনুযায়ী বিচারবিভাগের কাজ মসৃণ ভাবে পরিচালনা নিশ্চিত করতে’ বেঞ্চকে সম্পূর্ণ সহযোগিতা করুন।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top