News Flash

  • Home
  • Uncategorized
  • ‘তকতে’-র তাণ্ডবে গুজরাটে মৃত্যু ৪৫, ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন মোদীর
Image

‘তকতে’-র তাণ্ডবে গুজরাটে মৃত্যু ৪৫, ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন মোদীর

আহমেদাবাদ, ১৯ মে (হি.স.): শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তকতে’-র তাণ্ডবে গুজরাটে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫। ঘূর্ণিঝড় প্রভাবিত গুজরাটের ১২টি জেলা থেকে ৪৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সৌরাষ্ট্র রিজিওনের আমরেলি জেলাতেই ১৫ জনের মৃত্যু হয়েছে, ভাবনগরে মৃতের সংখ্যা ৮, গির সোমনাথ জেলাতেও ৮ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, আহমেদাবাদে ৫ জনের মৃত্যু হয়েছে, খেদা জেলায় দু’জন, আনন্দ, ভদোদরা, সুরাট, ভালসাদ, রাজকোট, নবসরী এবং পঞ্চমহল জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড়ের সময় দেওয়াল ভেঙে প্রাণ হারান ২৪ জন, গাছ ভেঙে ৬ জনের মৃত্যু হয়েছে, বাড়ি ভেঙে এবং তড়িদাহত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, বাড়ির ছাদ ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে এবং টাওয়ার ভেঙে একজনের মৃত্যু হয়েছে।

এই পরিস্থিতিতে বুধবার গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিউয়ের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। উনা, দিউ, জাফারাবাদ ও মহুভার মতো এলাকা আকাশপথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও গুজরাটের মুখ্যমন্ত্রী। পরে আহমেদাবাদে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top