News Flash

  • Home
  • খেলা
  • তৃণমূল নেতাদের গ্রেফতার রাজ্যবাসীর কাছে সুখবর : রাহুল সিনহা
Image

তৃণমূল নেতাদের গ্রেফতার রাজ্যবাসীর কাছে সুখবর : রাহুল সিনহা

কলকাতা, ১৭ মে (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের পর নারদকান্ডে তৃণমূলের শীর্ষনেতাদের গ্রেফতার করা হয়েছ। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই। সোমবার এই মন্তব্য করে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বললেন, “এটা রাজ্যবাসীর কাছে সুখবর।” সোমবার নারদকান্ডে তদন্তের জন্য ববি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে রাহুলবাবু বলেন, “এই ঘটনায় তৃণমূল বিজেপি-কে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে। যারা বলছে এটা বিজেপি-র প্রতিহিংসা, তারা নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপি-র লক্ষ লক্ষ কর্মী-সমর্থকের ওপর হামলা করেছে। ঘরবাড়ি লুঠ করেছে। মহিলাদের ওপর অত্যাচার করেছে। হাজার হাজার বিজেপি কার্যকর্তাকে ঘরছাড়া করেছে। খুন করেছে। যারা এসব করেছে, তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না। অভিযুক্ত তৃণমূল নেতারা তাঁদের কুকর্মের জন্য গ্রেফতার হয়েছেন। এটা অপরাধ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দেরিতে হলেও সিবিআই এ সম্পর্কে পদক্ষেপ নিতে শুরু করেছে। এটা রাজ্যবাসীর কাছে সুখবর বলে মনে করি।”

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top