News Flash

  • Home
  • Uncategorized
  • রায়গঞ্জ জেলা সংশোধনাগারে করোনা আক্রান্ত বহু বন্দি ও কর্মী
Image

রায়গঞ্জ জেলা সংশোধনাগারে করোনা আক্রান্ত বহু বন্দি ও কর্মী

রায়গঞ্জ, ১৭ মে (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা সংশোধনাগারে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন কর্মী সহ ৮০ জন বন্দি। আক্রান্তদের মধ্যে প্রায় ১০ জনের অবস্থা আশঙ্কজনক। তাঁদের রায়গঞ্জের কর্ণজোড়া কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই কার্যত একসঙ্গেই ছোট্ট পরিসরে দিন রাত কাটাতে হচ্ছে। এর ফলে যে কোনও মুহূর্তে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারও করোনা পরীক্ষায় একাধিক মহিলা বিচারাধীন বন্দির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই প্রায় ৬০ জন বিচারাধীন পুরুষ বন্দি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
 সংশ্লিষ্ট জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্তদের পৃথক ঘরে রাখার কোনও পরিকাঠামো না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। যদিও ওই সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি করোনা আক্রান্তদের চিকিৎসা ঠিকমতো চলছে। প্রয়োজনে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কোভিড হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top