News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম অক্সিজেন এক্সপ্রেস পৌঁছল কর্ণাটকে, কেন্দ্রের সাহায্য নিয়ে আশাবাদী ইয়েদুরাপ্পা
Image

প্রথম অক্সিজেন এক্সপ্রেস পৌঁছল কর্ণাটকে, কেন্দ্রের সাহায্য নিয়ে আশাবাদী ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১১ মে (হি.স.): কর্ণাটকে পৌঁছল প্রথম অক্সিজেন এক্সপ্রেস। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে পৌঁছেছে প্রথম অক্সিজেন এক্সপ্রেস। ১২০ টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন (৬টি কন্টেনারে, প্রতিটিতে ২০ টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন) এসে পৌঁছয় বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে ইনল্যান্ড কন্টেনার ডিপোতে। দক্ষিণ পশ্চিম রেলওয়ে জানিয়েছে, ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে সোমবার ভোররাত তিনটে নাগাদ রওনা দিয়েছিল অক্সিজেন এক্সপ্রেস, মঙ্গলবার সকালে অক্সিজেন এক্সপ্রেস এসে পৌঁছয় বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে ইনল্যান্ড কন্টেনার ডিপোতে।


কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের কাছ থেকে এভাবেই সাহায্য মিলবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। ইয়েদুরাপ্পা এদিন বলেছেন, “অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে সকালেই ১২০ টন মেডিক্যাল অক্সিজেন এসেছে। এভাবেই আসলে কোনও সমস্যা হবে না। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সর্বদা সম্পর্ক রাখছি আমি, প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top