News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩৫৯, মৃত আরো ১, পরিস্থিতির খোঁজ নিলেন ডোনার মন্ত্রী
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩৫৯, মৃত আরো ১, পরিস্থিতির খোঁজ নিলেন ডোনার মন্ত্রী

আগরতলা, ৮ মে (হি. স.)৷৷ ত্রিপুরায় করোনার সংক্রমণ এবার সাড়ে তিনশ-র গন্ডি পার করে ফেলেছে৷ গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫৯ জন করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷ অবশ্য, আবারও নমুনা পরীক্ষার সংখ্যায় বৃদ্ধির কারণেই অধিক মাত্রায় করোনা আক্রান্তের খোজ পাওয়া গিয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে৷ তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ফের ১ জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, ১৩২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি-ও পেয়েছেন৷ তবে চিন্তা রীতিমত বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৭৩ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ২৪০০ জন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১১০১ এবং র্যাপিড এন্টিজেনের মাধ্যমে ৪৮৫১ জন মোট ৫৯৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৬৯ জন এবং র্যাপিড এন্টিজেন-এ ২৯০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৩৫৯ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ১৩২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৪০০ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৭২০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৪৩৪৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯২.৪৫ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৮ শতাংশ৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ৪০৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷ উদ্বেগের বিষয় হল, একদিকে করোনা আক্রান্তের হার বেড়ে চলেছে৷ অন্যদিকে, সুস্থতার হার ক্রমশ কমছে৷


স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণ আবারও দেড় শতক-র গন্ডি পার করে ফেলেছে৷ নতুন করে পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় ১৭৩ জন, দক্ষিন জেলায় ৩৭ জন, গোমতি জেলায় ৮ জন, ধলাই জেলায় ৩২ জন, সিপাহীজলা জেলায় ২৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪৯ জন এবং উনকোটি জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে, দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷ তবে, গত ২৪ ঘন্টায় খোয়াই জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি৷


এদিকে, প্রধানমন্ত্রী-র পর এবার ডোনার মন্ত্রী ড় জিতেন্দ্র সিং করোনা পরিস্থিতি নিয়ে ত্রিপুরা-র খোঁজ নিলেন৷ শুধু তাই নয়, সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন৷
আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় জানিয়েছেন, কোভিড মোকাবিলায় রাজ্যের প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ড় জিতেন্দ্র সিং আজ ফোন করেছিলেন৷ রাজ্যকে যথা সম্ভব সহায়তার আশ্বাস দেওয়ার জন্য আমি তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করছি৷ কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টার মাধ্যমে কোভিডকে পরাস্ত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি৷


প্রসঙ্গত, ইতিপূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতি সম্পর্কে ত্রিপুরার খোজ নিয়েছেন৷ মুখ্যমন্ত্রী-কে টেলিফোন-এ তিনি সমস্ত খবর সংগ্রহ করেছেন৷ করোনা-র প্রকোপ ত্রিপুরায় ক্রমশ বেড়ে চলেছে৷ ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top