News Flash

Image

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার নন্দননগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সেনাবাহিনীর সংরক্ষিত এলাকার জঙ্গল থেকে নিখোঁজ এক যুবকের কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয়েছে৷বুধবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সেনাবাহিনীর সংরক্ষিত এলাকার জঙ্গল থেকে নিখোঁজ এক যুবকের কঙ্কালসার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত যুবকের নাম ঝুটন দাস৷ বাড়ি নন্দন নগরের হরেকৃষ্ণ পাড়ায়৷


গত সতের এপ্রিল থেকে ওই যুবক নিখোঁজ ছিল৷ পারিবারিক জানা গেছে সতের এপ্রিল ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল৷ পরিবারের লোকজনরা থাকে কোন রকমে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ছিলেন৷ সেই রাতেই সে নিখোঁজ হয়ে যায়৷ পরিবারের লোকজন আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজ করেও তার কোন হদিস নেই৷ এ ব্যাপারে জিবি আউট পোস্টে সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছিল৷ কিন্তু তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি৷ বুধবার সকালে দুই নাবালক সেনাবাহিনীর সংরক্ষিত এলাকা লাকড়ি জঙ্গলে লাকসংগ্রহ করতে এসে মৃতদেহ পড়ে থাকতে দেখে৷ তখন ওই দুই নাবালক ছুটে গিয়ে নিখোঁজ যুবকের বাড়িতে খবর দেয়৷ খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন৷ পুলিশ এসে কঙ্কালসার মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহের পাশেই তার একটি মোবাইল ফোন পাওয়া গেছে৷
নিখোঁজ যুবকের কঙ্কালসার মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা৷

Releated Posts

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

অরুণাচল প্রদেশে অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ ইউএলএফএ-আই-এর ৪ হার্ডকোর ক্যাডারের

ইটানগর, ৮ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের লংডিং জেলায় অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন…

ByByNews Desk Aug 8, 2026

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top