News Flash

  • Home
  • বিনোদন
  • করোনা-আক্রান্ত দিল্লির উপ-রাজ্যপাল, বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে
Image

করোনা-আক্রান্ত দিল্লির উপ-রাজ্যপাল, বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হলেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজল। শুক্রবার উপ-রাজ্যপাল নিজেই জানিয়েছেন, তাঁর করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরে কোভিডের মৃদু উপসর্গও রয়েছে। করোনা-আক্রান্ত হওয়ার পর এখন আইসোলেশনে রয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল। তিনি আশ্বস্ত করেছেন, আইসোলেশনে থেকেই দিল্লির কোভিড পরিস্থিতির দিকে নজর রাখবেন।


টুইট করে দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজল জানিয়েছেন, “মৃদু উপসর্গ রয়েছে এবং আমি করোনা-সংক্রমিত হয়েছি। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছি। বাড়িতে নিভৃতবাসে থেকেই দিল্লির সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখব।” উল্লেখ্য, গত মাসে দিল্লির উপ-রাজ্যপাল এবং তাঁর স্ত্রী করোনাভাইরাসের প্রথম দফার টিকা নিয়েছিলেন।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top