News Flash

  • Home
  • প্রধান খবর
  • এমন শান্তিপূর্ণ ভোট কখনও হয়নি, বাহিনীকে ধন্যবাদ : মিঠুন চক্রবর্তী
Image

এমন শান্তিপূর্ণ ভোট কখনও হয়নি, বাহিনীকে ধন্যবাদ : মিঠুন চক্রবর্তী

কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা, নির্বাচন মানেই মৃত্যু! কিন্তু, ২১-এর বিধানসভা নির্বাচন সমস্ত ধ্যানধারণা বদলে গিয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে সাত দফার ভোট। বৃহস্পতিবার অষ্টম দফার ভোটেও তেমন অশান্তি হয়নি। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীকে কৃতিত্ব দিয়েছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর মিঠুন বলেছেন, “এমন শান্তিপূর্ণ ভোট কখনও হয়নি, বাহিনীকে ধন্যবাদ।”
গত মার্চ মাসে কলকাতার ভোটার তালিকায় নাম তুলিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তী কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ২৪৭ নম্বর বুথে গিয়ে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে মিঠুন বলেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। এ রকম শান্তিপূর্ণ ভোট আগে হয়নি। সমস্ত বাহিনীকে ধন্যবাদ জানাতেই হয়।’’
গত ৭ ফেব্রুয়ারি কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে পদ্মশিবিরে যোগ দেন মিঠুন। দীর্ঘদিন ধরেই মিঠুন মুম্বই বা তামিলনাড়ুর উটির বাসিন্দা। তবে বিধানসভা ভোটে প্রচারের জন্য গত দু’মাস ধরে রাজ্যেই রয়েছেন তিনি। কলকাতার ভোটার তালিকায় নামও তুলিয়েছিলেন মিঠুন। এবার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মহাগুরু।

Releated Posts

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026

চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করবেন নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা রাউন্ডটেবিল…

ByByNews Desk Aug 19, 2026

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top