News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতে ২৮.২৭-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮২.৩৩ শতাংশ
Image

ভারতে ২৮.২৭-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮২.৩৩ শতাংশ

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): করোনায় জর্জরিত ভারতে ২৮.২৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ এপ্রিল সারা দিনে ভারতে ১৭,২৩,৯১২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৮,২৭,০৩,৭৮৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৭,২৩,৯১২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন।

ভারতে ফের বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় বৃদ্ধির সংখ্যা ৯৬,৫০৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৬১,১৬২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ২,০১,১৮৭ জনের মৃত্যু হয়েছে (১.১২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,২৯৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৮,১৭,৩৭১ জন (৮২.৩৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৯৬,৫০৫ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ২৯,৭৮,৭০৯ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৬.৫৫ শতাংশ)।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top