News Flash

  • Home
  • দেশ
  • তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জয় ভারতীয় তিরন্দাজ দম্পতির
Image

তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জয় ভারতীয় তিরন্দাজ দম্পতির

গুয়েতমালা সিটি, ২৬ এপ্রিল (হি.স.) : বিয়ের পর বিশ্বকাপে পদক জিতলেন তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস৷ তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে পুরুষ ও মহিলা রিকার্ভ ফাইনালে ব্যক্তিগতভাবে সোনা জেতেন এই দুই ভারতীয় তিরন্দাজ৷ বিশ্বকাপে এটি দীপিকার তৃতীয় ব্যক্তিগত সোনা হলেও অতনুর এটি প্রথম বিশ্বকাপে সোনা জয়৷
গত বছর ৩০ জুনে বিয়ে করেছেন ভারতীয় এই দুই তিরন্দাজবিদ৷ অতিমারীর কারণে পরিকল্পনা বদলে গত জুনে অর্থাৎ লকডাউনের মাঝেই সেরে ফেলেছিলেন দীপিকা ও অতনু। সেই সঙ্গে প্রথম ভারতীয় তিরন্দাজ দম্পতি হিসেবে অলিম্পিকে একই ইভেন্টে অংশগ্রহণ করবেন অতনু ও দীপিকা। তার আগে বিশ্বকাপে দু’জনেই দেশকে সোনা এনে দিলেন৷ রবিবার গুয়েতমালা সিটি-তে প্রাক্তন বিশ্বের এক নম্বরে মহিলা তিরন্দাজ দীপিকা ফাইনালে মেক্সিকোর আলেজান্দ্রো ভ্যালেন্সিয়া ৭-৩ হারিয়ে সোনা জেতেন৷ বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় ব্যক্তিগত সোনা৷ পুরুষ রিকার্ভ ফাইনালেও সোনা জেতে ভারত৷ স্প্যানিশ খেলোয়াড় ড্যানিয়েল কাস্ত্রোকে ৬-৪ হারিয়ে সোনা জেতেন অতনু৷
ব্যক্তিগত সোনা জয়ের পাশাপাশি দলগতভাবেও সোনা জেতেন দীপিকা৷ ফাইনালে হারায় মেক্সিকোকে হারিয়ে সোনা জেতে দীপিকার নেতৃত্বে ভারতীয় মহিলা দল। ম্যাচের ফল ভারতের পক্ষে ৫-৪। তৃতীয় সেটে ২-৪ পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নেয় ভারতীয় মেয়েরা।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top