News Flash

  • Home
  • Uncategorized
  • আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে, ঘোষণা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের
Image

আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে, ঘোষণা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : রাজধানী দিল্লিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বাড়ছে হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। এমতাবস্থায় দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি জানান, রাজধানীতে আগামী ৩ মে সোমবার পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।
দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় রেখেছে কেজরিওয়াল সরকারকে। হাসপাতালগুলির অবস্থা, বাড়ন্ত অক্সিজেন নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা। এই অবস্থায় লকডাউন তুলে নিলে সংক্রমণের হার স্বাভাবিকভাবেই আরও বাড়ত। তেমনটা হলে রাজধানীর স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। তাই ঝুঁকি নিতে রাজি নয় দিল্লি সরকার। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্তই শ্রেয় বলে মনে করেছেন তাঁরা।


করোনা পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যাওয়ার মুখে দিল্লিতে এক সপ্তাহের লকডাউন জারির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে দিল্লির হাসপাতালগুলির হাল তাতে ফেরেনি। রাজধানীজুড়ে অক্সিজেনের আকাল চলছে। নিত্যদিন অক্সিজেনের চাপ কমে গিয়ে করোনা পজিটিভ রোগীদের প্রাণ যাচ্ছে। বৃহস্পতিবার স্যর গঙ্গারাম হাসপাতালে ২৫ জন রোগীর মৃত্যুর পিছনে অক্সিজেনের ঘাটতিই প্রধান কারণ বলে অভিযোগ।


এদিকে শনিবারই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে দিল্লির পাশে থাকার কাতর আর্জি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আবেদন, ‘প্রয়োজনাতিরিক্ত অক্সিজেন মজুত থাকলে তা দিল্লিকে দেওয়ার জন্য সব মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাচ্ছি।’ উল্লেখ্য, দিল্লিতে গতকাল নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। রাজধানীতে সংক্রমণের হার দাঁড়িয়ে ৩২.২৭ শতাংশে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top