News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনা : অনলাইনে পরীক্ষার দাবিতে আগরতলায় বিক্ষোভ
Image

করোনা : অনলাইনে পরীক্ষার দাবিতে আগরতলায় বিক্ষোভ

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় অনলাইন পরীক্ষার দাবিতে শনিবার কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালেন৷ তাঁদের বক্তব্য, করোনার প্রকোপ বেড়েই চলেছে৷ এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করা একান্তই জরুরি হয়ে পরেছে৷ কিন্ত, এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে অনলাইন পরীক্ষার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তাতে, করোনা সংক্রামিত হওয়ার সম্ভাবনা প্রবল বলে দাবি ছাত্রছাত্রীদের৷


আজ একাংশ ছাত্রছাত্রী আগরতলায় সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন৷ প্লা-কার্ড হাতে নিয়ে তারা বিশেষ করে অনলাইন পরীক্ষার পক্ষে সওয়াল করেন৷ জনৈক ছাত্র বলেন, আজ আমরা অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছি৷ কারণ, করোনার প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে৷ ছাত্রছাত্রীদের মধ্যেও করোনা আক্রান্তের খবর মিলেছে৷ অথচ, ত্রিপুরা সরকার তেমন কোন উদ্যোগ নিচ্ছে না৷ তাঁর কথায়, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ইকফাই কলেজে ইতিমধ্যে অনলাইন পরীক্ষা শুরু হয়েছে৷


তিনি বলেন, করোনা থেকে বাচাতে পরীক্ষা স্থগিত রাখুক, নয়তো অল্প সংখ্যক পরীক্ষার্থী নিয়ে দফায় দফায় পরীক্ষার ব্যবস্থা হোক৷ তা সম্ভব না হলে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করুক ত্রিপুরা সরকার৷ প্রসঙ্গত, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা বাকি রয়েছে৷ ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ এবং ১ মে পরীক্ষার সূচী নির্ধারিত রয়েছে৷ এছাড়া প্রথম বর্ষের পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে বলে সূচী নির্ধারিত হয়েছে৷

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top