News Flash

  • Home
  • বিদেশ
  • তৃণমূলনেত্রীর নির্বাচনী জনসভা বাতিল, ৯ প্রার্থীকে নিয়ে সম্মেলন
Image

তৃণমূলনেত্রীর নির্বাচনী জনসভা বাতিল, ৯ প্রার্থীকে নিয়ে সম্মেলন

কলকাতা, ২৩ এপ্রিল (হি . স.) : করোনার বেলাগাম সংক্রমণের কারণে ও নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকার পরেই সব নির্বাচনী জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার পরিবর্তে ভার্চুয়াল সভা করবেন। বৃহস্পতিবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো।

তৃণমূলের তরফে জানানো হয়েছে শুক্রবার বেলা সাড়ে বারোটায় দুর্গাপুরের একটি হোটেলে পশ্চিম বর্ধমান জেলার ৯ তৃণমূল প্রার্থীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলনেত্রী। তাঁরা করোনা বিধি মেনে সেখান থেকে সাংবাদিক সম্মেলন করবেন। প্রশ্ন উঠছে, সেই বিধি কতটা মানা হচ্ছে, কে তার নজরদারি করবেন। কারণ, কোনও সমাবেশেই ছ’ফুটের দূরত্ববিধি মানা হচ্ছে না। পশ্চিম বর্ধমান জেলার ৯ কেন্দ্রে ভোট সপ্তম পর্যায়ে, আগামী সোমবার।

কলকাতা হাইকোর্টের তীব্র তিরস্কারের পরেই বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাকি দুই দফার ভোটপ্রচারে রোড শো ও মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি জনসভাতেই ৫০০-র বেশি জমায়েত করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়।

কমিশনের নির্দেশিকা জারির পরেই টুইট করে পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করার কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘দেশজুড়ে যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে এবং নির্বাচন কমিশন যে নয়া নির্দেশিকা জারি করেছে তার পরিপ্রেক্ষিতে আমার পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। ভার্চুয়াল সভার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছব। কবে এবং কখন সেই ভার্চুয়াল সভা হবে, তা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top